প্রিন্ট এর তারিখঃ ৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ PM ||
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৬, ৯:৪২ PM
২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, খুলনা জেলার কপিলমুনি কলেজ, পাইকগাছা, খুলনা-তে অনুষ্ঠিত হয় পঞ্চদশ খুলনা জেলা রোভার মুট ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান।
আবুল হাসনাত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভারের সভাপতি মিজ্ হুরে জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওসিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, পাইকগাছা উপজেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শিকদার রুহুল আমিন, এল.টি, আঞ্চলিক উপকমিশনার, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এবং মুট চীফ, পঞ্চদশ খুলনা জেলা রোভার মুট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন — জনাব তাপস কান্তি সমদ্দার, এল.টি, জনাব মোঃ শফিকুল ইসলাম, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার, জনাব শংকর কুমার সানা, সভাপতি প্রতিনিধি, খুলনা জেলা রোভার, জনাব মোঃ মাহমুদ হোসেন, ডি.আর.এস.এল, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার, জনাব হাবিবউল্লাহ বাহার, অধ্যক্ষ, কপিলমুনি কলেজ, পাইকগাছা, খুলনা, জনাব নাছরুল্লাহ নাহিদ, যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার।
'প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণে রোভারিং' — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার তরুণ রোভারদের উদ্যম ও দেশপ্রেম দেখে মান্যবর জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন যে এই প্রজন্মই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। এছাড়াও তিনি রোভার মুটের সার্বিক সাফল্য কামনা করেন ও স্কাউট আন্দোলনকে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১